সেলাই কাটার অপেক্ষায় সাকিব

0

খেলাধুলা, সিটি নিউজ :: চট্টগ্রাম টেস্টে দর্শক হিসেবে মাঠে ছিলেন। তাতে কী আর খেলতে না পারার আফসোস মেটে? আফসোস অবশ্যই করছেন সাকিব আল হাসান। অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর প্রথম টেস্টেই ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে।

৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না এই টেস্ট অধিনায়ক। তবে এখনও আশা করছেন, ১৫ ও ১৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি দুটো হয়তো খেলতে পারেন।

গতকাল একটি বাণিজ্যিক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব বললেন, ১০ তারিখ আঙুলের সেলাই কাটার পর বুঝতে পারবেন, টি-টোয়েন্টি খেলতে পারবেন কি না, ‘১০ তারিখ আঙুলের সেলাই কাটা হবে। তারপর আমি প্র্যাকটিস শুরু করব। তখন বোঝা যাবে, টি-টোয়েন্টি খেলতে পারব কি না। আমি আশা করি, খেলতে পারব।’

পাশাপাশি টেস্টটা যে খুব মিস করছেন, এটাও জানালেন সাকিব, ‘চট্টগ্রামে খেলা দেখতে গিয়েছিলাম। মাঠের বাইরে বসে দেখার অভিজ্ঞতা হলো। কিন্তু মাঠে খেলার সঙ্গে তো কোনো তুলনা হয় না। আমার জায়গা মাঠে। তাই সেখানেই থাকতে পারলে ভালো হতো।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.