ডা. শাহাদাৎসহ ১২ জনকে আটক করেছে পুলিশ

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রামে পুলিশের উপর হামলার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎসহ ৬জনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দলের নাসিমন ভবনস্থ কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয় বলে ডা. শাহাদাতের একান্ত সহকারী মারুফ চৌধুরী জানান।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

অবরুদ্ধ নাসিমন ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়লে এই সংঘাতের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পুলিশ নাসিমন ভবনের ভেতরে ঢুকে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎসহ কমপক্ষে ৬ জনকে আটক করেছে।

তবে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানসহ সিনিয়র কয়েকজন নেতা তাদের অনুসারী কর্মীদের নিয়ে নাসিমন ভবনের ভেতরে অবস্থান নেন।

এক পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। পুলিশও তাদের ধাওয়া দেয়। এরপর পুলিশ গিয়ে ফটকের সামনে থেকে শাহাদাৎ-সুফিয়ানসহ নেতাদের কার্যালয়ের ভেতরে নিয়ে অবরুদ্ধ করে রাখেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে কার্যালয়ের ভেতরে গিয়ে শাহাদাতসহ কমপক্ষে ৮ জনকে আটক করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

এর আগে মহিলা দলের নেত্রী আঁখি সুলতানাসহ আরও কমপক্ষে ৪ জনকে আটক করা হয়। বিনা উস্কানিতে নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছেন বিএনপির একাধিক নেতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.