ঢাকা অফিস : দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার বেলা ১১টায় প্রতিনিধি দলটি ইসির কার্যালয়ে যাবে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।
এর আগে দলের আয়-ব্যয়ের হিসাব দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিল বিএনপি।
উল্লেখ্য, গত ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল ইসি। আইন অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। পরপর তিন বছর কোনো দল হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
