শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : প্রতারণার মামলার সাজা প্রাপ্ত আসামী ও বিতর্কিত আওয়ামীলীগ নেতা নামধারী আব্দুস ছালাম মধুকে(৪০) পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে উখিয়া থানার উপ-পরিদর্শক এস আই শাহজাহান কামালের নেতৃত্বে একদল পুলিশ কোটবাজার ষ্টেশন হতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি জালিয়া পালং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খাঁন গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।
জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের হাজী নুরুল ইসলাম প্রকাশ গাছ কালুর ছেলে প্রতারক আব্দুস ছালাম মধু ২০১৪ সালে ইট ভাটার ব্যবসার কথা বলে টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ গ্রামের নুরুল ইসলামের পুত্র আবুল ফয়েজের কাছ থেকে ৩১লক্ষ টাকা গ্রহণ করেন। উক্ত টাকা ফেরত চাইলে আব্দুস ছালাম মধু ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ৩টি চেক প্রদান করেন। পরবর্তীতে ওই চেক নিয়ে টাকা উত্তোলন করতে গেলে তার একাউন্টে কোন টাকা জমা না থাকায় চেক গুলো ব্যাংক কর্তৃপক্ষ ডিজনার হয়। এ ব্যাপারে পাওনাদার আবুল ফয়েজ বাদী হয়ে প্রতারণার অভিযোগে আব্দুস ছালাম মধুর বিরুদ্ধে কক্সবাজার চীফ জুডিশিয়াল বিচারিক আদালতে মামলা দায়ের করেন। যার নং- ৩১১/২০১৪। বিজ্ঞ আদালতে উক্ত প্রতারণা মামলা প্রমাণিত হওয়ায় আসামী আব্দুস ছালাম মধুকে ১বছরের কারাদন্ডসহ ১৪ লক্ষ টাকা জরিমানা আদায়ের রায় দেওয়া হয়।
প্রতারণার শিকার আবুল ফয়েজ জানান, আব্দুস ছালাম মধু নিজেকে বড়মাপের আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে ও হলদিয়া পালংয়ের পাগলির বিল সড়কে তার মালিকানাধীন ইটের ভাটা আছে মর্মে মিথ্যার আশ্রয় নিয়ে তার কাছ থেকে তিন দফায় ৩১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। উক্ত টাকা চাইতে গিয়ে তিনি অনেক অপমান ও অপদস্ত হতে হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার এস আই শাহজাহান কামাল বলেন, আব্দুস ছালাম মধুর বিরুদ্ধে প্রতারণা মামলায় ১ বছরের সাজা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৩টি মামলার ওয়ারেন্ট আছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
এ বিভাগের আরও খবর
