শান্তি মিশন থেকে ফিরে বিয়ে করার কথা ছিল নির্জনের

আগামী ডিসেম্বরে শান্তি মিশনে যাওয়ার কথা ছিল নির্জনের। সেখান থেকে এসে বিয়ে করবে বলেও জানিয়েছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগেই আমার শ্যালক পরপারে চলে গেল। কথাগুলো বলছিলেন কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে…

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও…

ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান…

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। গত ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যুধরা’। এটি নির্মাণ করেছেন রবি উদয়ওয়ার। সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে জুটি বেঁধেছেন মালবিকা। এতে ‘সাথিয়া’ শিরোনামে একটি গানে…

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।…

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে শেয়ারদরে কারসাজি করার কারণে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক…

যা-ই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব: সেনাপ্রধান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কারকাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সে…

দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা…

দেশে ফিরলে কী অপেক্ষা করছে সাকিবের জন্য

ভারতের বিপক্ষে দুই টেস্টের শেষ ম্যাচ খেলতে ভারতের কানপুরে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২৭ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখামুখি হবে বাংলাদেশ-ভারত। তবে চলমান সিরিজ শেষে মোটেও বিশ্রামের সুযোগ নেই…

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।…

নতুন ব্রীজ এলাকায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৮

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের নিচে চাপা পড়ে পথচারীসহ অজ্ঞাত ২ জন ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। এতে পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়। নিহত একজন ব্যক্তির নাম…

সাবেক এমপি ফজলে করিম ২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি…