নতুন ব্রীজ এলাকায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৮

0

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের নিচে চাপা পড়ে পথচারীসহ অজ্ঞাত ২ জন ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। এতে পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়। নিহত একজন ব্যক্তির নাম বিকাশ অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলেন, নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে। আনুমানিক আরো ৮ জন আহত হয়েছে বলে তিনি জানান।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আরোজনকে বডিলি ডেড অবস্থায় আনা হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.