রিপাবলিকের বিপক্ষে ১-০ জয় পেল স্পেন

খেলাধুলা : চেক রিপাবলিকের বিপক্ষে ১-০ তে জয় পেয়েছে স্পেন। তুলুজের মিউনিসিপাল স্টেডিয়ামে ৬০ হাজার দশকের সামনে অনুষ্ঠিত ম্যাচে রিপাবলিকের বিপক্ষে মাঠে নামে দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। খেলা শুরুর হবার ১৫ মিনিটের মাথায় আলভেরো গোলের সুযোগ পেলেও চেক রিপাবলিকের গোলরক্ষক পিওতর নিশ্চিত একটি গোলের হাত থেকে দলকে রক্ষা করেন। খেলার ২৯ মিনিটের মাথায় দ্বিতীয় বারের মত আবারও দলকে বিপদ থেকে উদ্ধার করেন পিওতর। খেলার প্রথমার্থে কোন দল গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্থে মাঠে নেমে আবারও শুরু হয় গোল করার প্রতিযোগিতা । অবশেষে খেলা শেষ হবার ৩ মিনিট আগে মাথায় ইনিয়েস্তার দারুণ এক পাস থেকে দূর্দান্ত এক হেডে স্পেনকে ১-০ গোলের শুভ সূচনা করে দেয় জেরার্ড পিকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.