জাতিসংঘের শন্তিরক্ষী বাহিনী ধর্ষণ বিতর্কে আবারও

0

 আন্তজাতিক ডেস্ক :   সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আবারও ধর্ষণ বিতর্কে জড়িয়ে পরেছে জাতিসংঘের শন্তিরক্ষী বাহিনী। গত বছরের সেপ্টেম্বর থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পর থেকে এনিয়ে দ্বিতীয়বারের মতো বিতর্কে জড়িয়ে পরেছে জাতিসংঘ। এক শিশুসহ তিন তরুণী এবার শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

এর আগে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত থাকার কারণে দেশটিতে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনী প্রধানকে অপসারণ করা হয়েছিল। অপসারণ পরবর্তীতে যখনই জাতিসংঘ মহাসচিব বান কি মুন শান্তিরক্ষী বাহিনীর ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেন তখনই দ্বিতীয়বারের মতো এই অভিযোগ উত্থাপিত হলো।

এবিষয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ভান্নিনা মায়েস্ত্রেচি সাংবাদিকদের জানান, ‘আগস্ট মাসের ১২ তারিখ একই পরিবারের তিনজন নারী শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। জাতিসংঘ অভিযোগ খতিয়ে দেখছে এবং প্রমাণ সংগ্রহ পরবর্তীতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।’

কঙ্গোতে অবস্থানরত জাতিসংঘের দূত লুফুতা বার্তা সংস্থা এপিকে জানান, কঙ্গো সেনাবাহিনীর তিন সদস্যকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। যদিও লুফুতা অভিযুক্তদের পরিচয় এবং অন্যান্য বিষয়াদি প্রসঙ্গে কোনো আলোকপাত করেননি।

কঙ্গোতে খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় গত সেপ্টেম্বরে ৯০০ সদস্যের শান্তিরক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। চলতি বছরে কঙ্গোতে দাঙ্গা পরিস্থিতি কিছুটা কমে আসলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে শান্তিরক্ষা বাহিনী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.