পোষ্টার ফেষ্টুনে দলীয় প্রতীক ব্যাবহারে অনুমতি লাগবেঃ নগর আওয়ামীলীগ
সিটি নিউজ চট্টগ্রামঃঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক নেতৃত্বকে ঢেলে সাজানো এবং দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ শনিবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জহুর আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
সিদ্ধান্তে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে সংগঠনের একজন দায়িত্বশীল কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালিত হবে। তিনমাস ব্যাপী পরিচালিত এই কার্যক্রমে যাদের এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা সম্পন্ন পরিচ্ছন্ন ব্যক্তি রয়েছেন তারা যদি আগ্রহী হন তাদেরকে অবশ্যই দলীয় সদস্যভুক্ত করতে হবে।
যদি কোন ধরনের ছলছাতুরীতে দলীয় স্থানীয় নেতৃত্বের কারো ইন্ধনে বিএনপি জামাত, সমাজবিরোধী এবং অপরাধ জগতের কাউকে সদস্যভুক্ত করার চেষ্টা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আরো বলা হয়, সংগঠনের বিভিন্ন স্তরে যারা একাধিক পদে আছেন তাদেরকে একটি পদ ব্যতীত অন্যপদ আগামী ৭ দিনের মধ্যে স্ব-ইচ্ছায় ছেড়ে দিতে হবে।
সভায় আগামী ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিকেল ৩টায় জেলা পরিষদ মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন এবং ঐ দিন প্রতিটি ওয়ার্ডে সকাল থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচারসহ দিনটি পালনের নির্দেশনা দেয়া হয়।
একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী কর্মসূচি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। বর্ধিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র প্রারম্ভিক বক্তব্যে বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে গতিশীল করার জন্য এগুলো দলীয় নেতাকর্মীদের অবশ্যই পালনীয় কর্তব্য।
এ থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে মহানগর আওয়ামী লীগের বিশেষ পর্যবেক্ষণ টিম এখন থেকে নজরদারী করবে। তিনি আরো বলেন, মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগকে অবগত না করে দলীয় প্রতীক সম্বলিত কেই আত্ম প্রশস্থি ও প্রচারণামূলক বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও লাগাতে পারবেন না। কেউ যদি তা করেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভাপতির ভাষণে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়িত হলে আগামী সাধারণ নির্বাচনে নগরীর ৬টি আসনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। দলে এতদিন ধরে যারা যথাযথ তাকে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ এবং যারা করেননি তারা পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
তিনি আরো বলেন, বর্ধিত সভায় থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যে সমস্ত সাংগঠনিক সমস্যা এবং অভিযোগ করেছেন তা নিশ্চিত করে আমাদের পেশ করুন। এসব সদস্যা ও অভিযোগ যুক্তিসঙ্গত হলে আমলে আনা হবে। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য হাজী মোহাম্মদ ইয়াকুব, নুরুল আলম শান্তি,
থানা আওয়ামী লীগের মোহাম্মদ হারুনুর রশীদ, আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, হাজী ছিদ্দিক আলম, এম এ হালিম, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে হাজী শফিউল আলম, হাজী আলী বক্স, হাজী ইউনুচ কোম্পানী, এস এম আলমগীর, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবদুল মান্নান, ফজলে আজিজ বাবুল, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ইয়াকুব, হাজী মোহাম্মদ হাছান, ছাবের আহমদ সওদাগর, ফয়েজল্লাহ বাহাদুর,
ছৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবদুর রহিম, হাজী মো: হাছান, মোহাম্মদ এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন আজাদ, জহুরুল আলম জসিম, কায়সার মালিক, দিদারুল আলম মাসুম, মোহাম্মদ নুরুল আলম, এরশাদ মামুন, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মুসা, মোহাম্মদ জসিম উদ্দিন। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী,
এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,আলহাজ্ব খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশীদ, কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংসদ এম এ লতিফ, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, ছৈয়দ হাসান মাহমুদ শমসের,
এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল, মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মাহবুবুল হক মিয়া, জোবাইদা নার্গিস খান, আবদুল আহাদ, আবু তাহের, শহীদুল আলম, জহর লাল হাজারী সহ নির্বাহী সদস্য, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ চৌধুরী।
