বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজঃঃ চট্টগ্রামের বোয়ালখালীতে দুই অটোরিকশা ভর্তি ১হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কড়লডেঙ্গা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে থানার সহকারি উপ-পরিদর্শক মো. আলমগীর এ মদ উদ্ধার করেন।
তিনি জানান, ভোরে দুই অটোরিকশা করে ২০বস্তা ভর্তি চোলাই মদ পাচারের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ মদ পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশা দুইটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন ।
