গোলাম সরওয়ার : প্রতিনিয়ত জনদুর্ভোগ আর ভোগান্তিতে দিন কাটাচ্ছেন নগরবাসী । গ্যাসের দাম বৃদ্ধির কারণে চট্টগ্রামে সড়কগুলোর যানবাহনে গাড়ীভাড়া বেড়ে যাবে দ্ধিগুন। প্রতিদিন রাস্তায় ভাড়া নিয়ে হট্টগোল লেগেই আছে। ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে অভিযানের কারণে রাস্তায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে ব্যাপক হারে। মহাসড়কে সরকার বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ সিএনজি টেক্সি বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ ।
প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম বাড়ানোর ঘোষণার খবরে পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের দামের সঙ্গে ভাড়া সমন্বয় করা হবে। দু’- চারদিনের মধ্যে সড়ক পরিববহণ ও সেতু মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তারা। মন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরিবহণ ভাড়া বাড়ানো হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান এ আর খান গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেন।
গৃহস্থালীতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এদিকে চট্টগ্রামে সেতুর টোল বেড়েছে। জনগন দুর্ভোগে পড়ে এমন সমস্যা গুলো যেন একসাথে প্রতিযোগিতা দিয়ে মাঠে নেমেছে। জনদুর্ভোগ আর ভোগান্তি থেকে নগরবাসী মুক্তি চায় ।
