স্ত্রী-সন্তানসহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ

0

সিটিনিউজবিডিঃ গতকাল (বৃহস্পতিবার) রাতে পাকিস্তানে  লাহোর থেকে ২৫ কিলোমিটার দূরে শহরের পিরমহল নামে একটি বাড়িতে সন্দেহভাজন এক জঙ্গি অবস্থান করছেন এমন খবরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলার এক পর্যায়ে ওই জঙ্গি হ্যান্ড গ্রেনেড দিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ নিজেকে উড়িয়ে দেন।

হাবিবুর রহমান নামে আল কায়দার এক সদস্য শহরের ওই বাড়িটি ভাড়া নিয়ে সপরিবারে অবস্থান করছেন। বৃহস্পতিবার পুলিশ বাড়িটিতে পৌঁছানো মাত্রই তাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে ওই জঙ্গি এবং দুই পুলিশ সদস্য আহত হয়। চার ঘণ্টা ধরে তাকে আটকের চেষ্টা চালানো হয়। এক সময় বাড়ির ভিতর থেকে প্রচ- বিস্ফোরণের শব্দ আসে।

কিছুক্ষণ পর ভেতরে গিয়ে দেখা যায় ওই জঙ্গির স্ত্রী, তাদের পাঁচ ও সাত বছরের দুই ছেলে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। সন্দেহভাজন ওই জঙ্গিকে গুরুতর আহত অবস্থায় তোবা ডিএইচকিউ  হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফয়সালাবাদ আল্লিদ হাসপতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.