ডিসেম্বরেই গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসছে

0

সিটিনিউজবিডিঃ আগামি ডিসেম্বরেই নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসছে এবং এই বিষয়ে শিগগিরই কাজ শুরু হবে। বিদ্যুৎ ও গ্যাসের দাম একসঙ্গে বৃদ্ধির ঘোষণার একদিন পার না হতেই ফের গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার।  এমনটিই জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিইআরসির বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির পরিমাণ নিয়েও সন্তষ্ট নন প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১২০ ডলার থেকে ৪০ ডলারের নিচে নেমে এলেও জ্বালানি তেলের দাম কমার আপাতত সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান  (বিইআরসি) এ আর খান গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেন।

শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে স্বাক্ষাৎকারে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ফের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। দাম বৃদ্ধির বিষয়ে শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। তবে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনাও নেই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.