নিজস্ব প্রতিবেদক:: ক্ষমতাসীন বর্তমান জোট সরকারের তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) কেন্দ্রিয় কমিটির সভাপতি আহসানুল হক ইনু চট্টগ্রামের ইপিজেডে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,এই জাসদ তেঁতুল হুজুর ,জঙ্গিবাদ,জামাত-রাজাকার এবং দেশ বিরোধীদের সর্বদা প্রতিরোধের ডাক দিয়েছেন। আর জাসদ ছাড়া গনতন্ত্র একটি পোড়া রুটি এবং কোন জোট এদেশে হবেই না বলে উল্লেখ করেন।
তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে বিএনপিকে লক্ষ্য করে বলেন, কোন দন্ডীত ব্যক্তি গোস্টি বা তাদের অনুসারীরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কেই এই দন্ডীতদের নিয়ে গোপন জোট বা ভোটের রাজনীতি করতে চাইলে জাসদ তা মেনে নিবে না।আমরা একবার” রাজাকার আর একবার মুক্তিযোদ্ধের দল কে ক্ষমতায় দেখতে চাই না”।
তথ্যমন্ত্রী আরো বলেন,জনগণ আর পাকিস্তানদের এদেশের রাজনীতি ও ক্ষমতায় দেখতে চাই না।কেন্দ্রিয় (জাসদ) সভাপতি ইনু আরো বলেন, ১৪দলে পক্ষে থেকে আগামীতে এই বন্দর-ইপিজেড পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম জাসদের সাঃ সম্পাদক জসিম উদ্দিন বাবুল কে চট্টগ্রাম-১১এর প্রার্থী হিসেবে কেষ হাসিনাকে তদবির করবেন বলে ঘোষনা দেন।
শুক্রবার (৪ মে) বিকেলে শ্রমিক দিবস পালনে সিইপিজেড মোড়ে জাসদ বন্দর শাখার সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ইপিজেড শাখার সভাপতি হাজী কামাল এর সঞ্চালনায়ে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য বিশিষ্ট নারী নেত্রী, নাট্যকার ওকেন্দ্রিয় জাসদেও সাঃ সম্পাদক শিরিন আক্তার (এম.পি )। শিরিন বলেন, গামের্ন্টস শ্রমিক তথা নারী শ্রমিকদের কেই নির্যযাতন করলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কে শ্রমিক বান্ধব করে উন্নয়নের অগ্রযাত্রাকে বেগমান করবো। আর শ্রমিকদেও নূন্যতম ১৮হাজার টাাকা মজুরী নির্ধারণের দাবিটি সরকার কে পূনরায় বিবেচনা করার জোর দাবি জানান।
জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর জাসদ সাঃ সম্পাদক ও ১৪দলের কেন্দ্রিয় নেতা জসিম উদ্দিন বাবুল বলেন,এই আসনের সর্বচেয়ে বড় সমস্যা হিসেবে বর্তমান তীব্র যানযট। আর এই যটের মূল কারণ এখানে বন্দরের আশ পাশে অপরিকল্পীত ভাবে ডিপো/ ইয়ার্ড করে জনসাধারনের চলাচলে পথ কে প্রতিনিয়তই কষ্ট দায়ক কওে রেখেছে। এছাড়া নৌবাহিনীর ভিতর দিয়ে ননস্টপ রোড ব্যবস্থা চালু করে এই যানযট রোধ করা সহজ বলে জানান।
তিনি বর্তমান এমপি লতিফের খড়া সমালোচনা করে বলেন, জামাত ঘেষা এবং ব্যবসায়ী মনোভাব পুষ্ট হয়ে গোটা বন্দর-ইপিজেড কে লুটেরাদের হাতে তুলে দেওয়া গভীর ষড়যন্ত্র করছেন, তিনি খুব সম্ভবত বন্দরের অবৈধ কোকেন ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন তা গোয়েন্দা সংস্থা তে কথিয়ে দেখতে অনুরোধ জানান।এই ডিকবাজী ধান্দাবাজ বর্ণচোরা কে সর্বত্র প্রতিরোধের আহবাণ জানান।
এসময় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাসদের ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক নাইমুর আহসান জুয়েল, চট্টগ্রাম জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কবি অভিক ওসমান,জাতীয় পাটি(জেপি) নগর সদস্য সচিব ডাঃ বেলাল মৃধা,ন্যাপ নেতা-মোঃ হারুন,সাম্যবাদী দলের অমূল্য বড়–য়া,জাসদ কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক আকতারুল ইসলাম,সদস্য শফিউদ্দিন মোল্লাহ,সাধন মিত্র,আবুর কালাম,আহম্মদ শরীফ সহ নগর,থানা কমিটির নেতৃবৃন্দ।
