নতুন প্রজন্মের কাছে প্রীতিলতাকে তুলে ধরতে হবে

0

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী একুশে প্রদকপ্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, অগ্নিযুগের অগ্নিকন্যা ১৮৫৭-১৮৫৮ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে যেমন ঝাঁসীর রানি লক্ষ্মীবাঈ পুরুষযোদ্ধার বেশে তরবারি হাতে ঘোড়ায় চড়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তেমনি চট্টগ্রামের রানি প্রীতিলতা ওয়ার্দ্দেদার যুব বিদ্রোহের সময় পুরুষের বেশে সামরিক পোশাক পড়ে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব যেখানে ইংরেজ শাসকেরা দিন-রাত আনন্দ হুল্লোড়ে মেতে থাকতো। আর স্বাধীনতাকামী বিপ্লবীদের বিরুদ্ধে নিত্যনতুন ষড়যন্ত্রের ছক তৈরি করতো। সেই ইউরোপীয়ান ক্লাব ধ্বংস করে এক উল্লেখযোগ্য নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আর কোন নারী প্রীতিলতার মতো দেশের মুক্তির জন্য যোদ্ধাবেশে জীবনদান করেননি। তাই আমাদের নতুন প্রজন্মের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রথম মহিলা শহীদ বীরকন্যা বিপ্লবী প্রীতিলতা ওয়ার্দ্দেদারকে তুলে ধরতে হবে।

শুক্রবার (৪ মে) সকাল ১০টায় নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে প্রথম মহিলা শহীদ বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়ার্দ্দেদার এর ১০৭তম জন্মশত বার্ষিকীতে বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদ্যাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যাপক সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি জাতির প্রকৃত বিকাশ সম্ভব এবং বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনই এর সত্যতা জোরালোভাবে প্রমাণ করে। সাংস্কৃতিকচর্চা জাতিকে আরো এগিয়ে নিবে। তিনি আরো বলেন, একটি রাষ্ট্রকে সম্পূর্ণভাবে যদি উন্নত করতে হয়, তাহলে শুধু অর্থনৈতিক মুক্তি নয়, যেটা জাতির পিতা বলে গেছেন সাংস্কৃতিক মুক্তিটাও একান্তভাবে প্রয়োজন। সাংস্কৃতিকচর্চার ক্ষেত্রটাও প্রসারিত করা প্রয়োজন।

তিনি আরো বলেন, আজকের দিনে নতুন প্রজন্মের প্রতি বিশেষ করে শিশু শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগী ও যতœবান হওয়া উচিত। কারণ আজ যারা শিশু আগামীদিনে তারাই হবে জাতির ভবিষ্যৎ মেরুদন্ড। জাতীয় উন্নতির অগ্রদূত।

মুখ্য আলোচকের ভাষণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাইরের ঐশ্বর্য সম্ভার বা বিত্ত-সম্পদের দ্বারাই জাতি শুধু বড়ো হয় না। বড়ো হয় তার অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায় আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতায়। আত্মবিশ্বাস ও চারিত্রিক দৃঢ়তা আত্মিক মূল্যবোধ ছাড়া জাতি সত্তার ভিত্তি কখনো সুদৃঢ় হয় না, মজবুত হয় না। আত্মপ্রত্যয়, নৈতিক চেতনা ও আত্মিক মূল্যবোধ জীবনাশ্রয়ী জাতির সর্বাঙ্গনে প্রভাবিত হলেও জাতি তার মহৎ ও মঙ্গল কাজের যোগ্যতা অর্জন করতে পারে। সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধকের ভাষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক ও জঙ্গীবাদের মূল টার্গেট আপনারা, তাই আপনাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দলে ভেড়ানো হচ্ছে। তাই সচেতনতা সহ বন্ধু নির্বাচনে আপনাদের সজাগ হতে হবে।

বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদ্যাপন পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া’র সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক শ্রী তাপস হোড়, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী, সংস্কৃতিকর্মী শিখা বড়–য়া, রতœা দাশ গুপ্তা, রিংকু ভট্টাচার্য, মৌসুমী চৌধুরী, সুব্রত দাশ অনুজ, তাপস চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী শওকত আলী সেলিম, দিলীপ সেনগুপ্ত, সজল দাশ, মুজিবুর রহমান, নাছির উদ্দিন, মো: আবুল হোসেন প্রমুখ। বীরকন্যা প্রীতিলতা ওয়ার্দ্দেদারকে নিবেদিত করে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজ এর প্রায় ৫ শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজ ৫ মে বীরকন্যা প্রীতিলতা ওয়ার্দ্দেদার এর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব চত্বরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদ্যাপন পরিষদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.