কেন এমন বেপরোয়া হয়ে উঠেছেন বাঁধন?

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: গুঞ্জনটা বাতাসে ভাসছিল অনেক দিন ধরেই। হঠাৎ করে ফিগার নিয়ে কেন এমন বেপরোয়া হয়ে উঠেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিজেকে ষোড়শী কন্যা বানিয়ে ছেড়েছেন। সেই লাক্স সুন্দরী তাহলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের পরার্মশেই নিজেকে পাল্টে ফেলেছেন? সমীকরণটা অবশ্য পুরোপুরি মিলে গেছে দিন কয়েক আগে।

জাজ মাল্টিমিডিয়া রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো মহরত অনুষ্ঠানে নতুন ছবি ‘দহন’-এ নায়িকা হিসেবে বাঁধনকে পরিচয় করিয়ে দিল। এটা ছিল রীতিমতো চমক! কারণ সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা, ডিভোর্স, পড়তি ক্যারিয়ার সব মিলিয়ে আসলে গ্ল্যামার দুনিয়ায় আলোচনার বাইরেই ছিলেন তিনি! সেই বাঁধনের নাম ঘোষণা করে সবাইকে চমকে দিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ।

এর অর্থ এটাই-বেপরোয়া হয়ে ওজন কমিয়েছেন জাজের পরামর্শেই? বাঁধন জানাচ্ছিলেন, দহন’ নায়িকা হতে ছয় মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। ১৬ কেজি ওজন কমিয়েছেন। এমন কী আরো ৫ কেজি কমানোর চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন। সঙ্গে গ্ল্যামার দুনিয়র নতুন বাঁকে পা রাখার জন্য বাইক চালানো শিখেছেন! গলার স্বর ঠিক করার জন্য সারেগামার রেওয়াজটাও নাকি করেছেন তিনি।

তাইতো আগের সেই তরতাজা শারীরিক গড়নের লাক্স সুপারস্টারকে এমন একহারা গড়নে ঠিক চেনা যাচ্ছে না। তার এমন বেপরোয়া ডায়েট ও সাহসী ভঙ্গির ছবি ফেসবুকে দেখে বিস্মিত হচ্ছেন সবাই। শরীরের মেদ ঝরিয়ে কেমন যেন ‘ফিকে’ গড়নের হয়ে গেছেন তিনি।

১৫ মে থেকে রায়হান রাফি পরিচালনায় জাজের ছবির শ্যুটিংয়ে নেমে পড়বেন বাঁধন। নতুন লুক আর বেপরোয়া চাল-চলনে আলোচনায় আসা এই অভিনেত্রীকে ঢাকাই ছবির দর্শকরা কিভাবে গ্রহণ করে সেটা সময়ই বলে দেবে!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.