বিদ্যুতের দাম বাড়বে: অর্থমন্ত্রী

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: যে রসদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলোর দাম বেড়ে গেছে। তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে।

মঙ্গলবার (৮ মে) রাতে রাজধানীর হোটেল রেডিসনে বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা বলেন।

‘কেমন বাজেট চাই ২০১৮-১৯’ শিরোনামে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং একটি বেসরকারি টিভি চ্যানেল যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম আগামী বাজেটের সময় এই কমিশন করবো কিন্তু তার আগেই করছি।

যাতে ডিসেম্বরের মধ্যে কমিশন একটা রিপোর্ট করতে পারে এবং সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী নতুন সরকার কাজ করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

এছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (পিআইডিএফ) মহাপরিচালক কে এ এফ মুরশিদ, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, এমসিসিআই এর সভাপতি নিহাব কবির, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.