মেয়রের সাথে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক:: বৃহস্পতিবার ১০ মে  দুপুরে নগরভবনে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের মান্যবর রাষ্ট্রদূত এইচ ই ভিসেন্টে ভিভিসিও টি বানডিলো।

সাক্ষাতে তারা উভয় দেশের স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় মেয়র রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন।

ফিলিপাইনের রাষ্ট্রদূত তার লেখা একটি বই মেয়রকে উপহার দেন। আলোচনায় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে ফিলিপাইনের নানা বিষয়ে মিল রয়েছে। মেয়র বন্দর নগরী চট্টগ্রাম এবং ফিলিপাইনের সীভো সিটির সাথে টু ইন সিটি রিলেশানশীপ গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত জানান।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক মানের একটি প্রধান বন্দর নগরী। দেশের আমদানী-রপ্তানী চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ার প্রচেষ্টা চলছে। তিনি চট্টগ্রামকে নিরাপদ ও বিনিয়োগ বান্ধব এলাকা হিসেবে আখ্যায়িত করে বলেন, ফিলিপাইন চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী হলে চট্টগ্রামবাসী স্বাগত জানাবে।

সাক্ষাত বৈঠকে ফিলিপাইনের রাষ্ট্রদূত Vicente Vivencio T. Bandillo তাঁর দেশের ফল-মূল, মাছ ও জনশক্তি বিদেশে রপ্তানীর নানাদিক তুলে ধরে বলেন, বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে নানা ক্ষেত্রে মিল রয়েছে। রাষ্ট্রদূত উভয় দেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় করার ইচ্ছা ব্যক্ত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, বাংলাদেশের ফিলিপাইনের অনারারী কনসাল্ট এম এ আওয়াল ও ফিলিপাইন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.