নিজস্ব প্রতিবেদক:: জাইকার সাহায্যপুষ্ট ইনক্লুসিভ সিটি গভর্নেন্স প্রজেক্ট এর অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চলমান প্রথম ও দ্বিতীয় ধাপের অবকাঠামোগত উন্নয়ন কাজের পর্যালোচনা বৈঠক ১০ মে বৃহস্পতিবার, দুপুরে নগরভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, চসিক কর্মকর্তাদের মধ্যে সচিব মো. আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মনিরুল হুদা, আবু ছালেহ, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সাইফুদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান, জাইকার মনিটরিং টিম লিডার মো. শাহজাহান আলী, এমইএস মো. আজিবর রহমান, ডিসিইএ সৈয়দ শাখাওয়াত হোসেন, নাঈম আহম্মদ, মো. সাইদুর রহমান, মো.চুন্নু হোসাইন, সিনিয়র মাঠ প্রকৌশলী মো. মাহাবুবুল আলম, ঠিকাদারের মধ্যে রানা বিল্ডার্স এর রফিকুল ইসলাম, মেসার্স কাসেম কনসট্রাকশন এর মো. রফিকুল আলম,হোসাইন এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী এস এম নাঈমুল ইসলাম, তৌহিদ এন্ড ব্রাদার্স এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার কামরুল হাসান, তাহের এন্ড ব্রাদার্স সহ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল সকলে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের অবকাঠামোগত উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উজ্জ্বল ভাবমূর্তি সমুন্নত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
