পার্লার থেকে কনেকে এনে মুচলেকা নিলেন ইউএনও

0

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালীতে পার্লার থেকে কনেকে তুলে এনে বিয়ে না দেওয়ার শর্তে বাবা মায়ের মুচলেকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

বৃহস্পতিবার (১০ মে) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের খবরে সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম অভিযানে নামেন। তবে কমিউনিটি সেন্টারে খাবারের আয়োজন চললেও বর বা কনের দেখা মেলেনি। পরে একটি বিউটি পার্লার থেকে কনেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন তিনি।

সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম বলেন, উপজেলা পশ্চিম গোমদন্ডী ছগির মোহাম্মদ তালুকদার বাড়ীর মান্নান সওদাগরের ছেলে মো. আরিফের(২৭) সাথে পশ্চিম কধুরখীল পাঠান পাড়ার মো. জসিম উদ্দিনের মেয়ে আফরোজা সুলতানার(১৬) বিয়ের আয়োজন করা হয়। আফরোজা সুলতানা পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন জানান, প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত কনের বিয়ে না দেওয়ার শর্তে তার বাবা মায়ের কাছ থেকে মুচলেখা নেয়া হয়েছে। আয়োজনকৃত বিয়ের খাবার এতিমখানা বিতরণের জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.