বিয়ে করলেন নেহা ধুপিয়া

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের হ্যাঙওভার এখনো কাটেনি। এর মাঝেই নতুন খবরে অবাক বলিউড। আর এ খবরটি দিলেন করণ জোহর। তিনি জানালেন, বিয়ে করেছেন নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি। শিখ রীতিতে বিয়েটা সেরে নেন তাঁরা।

তবে অবাক করার বিষয়টি হলো, তাঁরা কোনো একটি প্রক্রিয়ায় তাঁদের এই বিয়ের বিষয়টি সবার নজর এড়িয়ে গেছেন। আর এর কারণ হিসেবে অনেকে বলছেন, সোনম ও আনন্দ আহুজার বিয়ের ডামাডোল।

যাই হোক, পরে নিজেদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেলে বিয়ের বিষয়টি ছবিসহ নিশ্চিত করেন দুজনই। সেই সাথে তাঁদের ভালো বন্ধু করণ জোহরও বিষয়টি এবং দারুণ একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.