রমজানে সকাল ১১টা- রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না

0

নিজস্ব প্রতিবেদক:: ঈদ মৌসুমে শোরুম ও বিপণিকেন্দ্রে গ্রাহকের কাছে বিক্রীত পণ্য প্রয়োজনে ফেরত নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ-উল-হাসান।

তিনি বলেন, অনেক বড় শোরুমে ফেরতের আলাদা কাউন্টার থাকে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে।

বুধবার (১৬ মে) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাহবুবুল আলম।

মাসুদ-উল-হাসান বলেন, চট্টগ্রামে উন্নয়নের মধুর বেদনা অনুভব করছি। রাস্তাঘাট এখন সহনীয় পর্যায়ে আছে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, মিমি সুপার মার্কেটে পার্কিং সীমিত। এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। আপনারা নারী সিকিউরিটি রাখতে পারেন। কেনাকাটায় নারীবান্ধব পরিবেশ রাখতে হবে। বখাটের উৎপাত ঠেকাতে ২৪ ঘণ্টা পুলিশ থাকতে হবে। সানমার চাইলে নাসিরাবাদ স্কুল মাঠ পার্কিং হিসেবে নিতে পারে। আমরা সহযোগিতা করব।

রমজানে যানজট নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, দূরপাল্লার বাস সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরে ঢুকবে না। সকাল ১১টা থেকে পণ্যবাহী গাড়ি রাত ৮টা পর্যন্ত নগরে চলবে না। মহাসড়কে ঈদের সময় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এ সময় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেসরকারি কনটেইনার ডিপোর গাড়ি যাতে বন্দর-অফডক চলাচল করতে পারে সে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রমজানে যানজট নিরসনে নগরের সড়কের পাশে গাড়ি পার্কিং করা যাবে না। ফুটপাতে ইফতার বাজার বসানো যাবে না। তবে হান্ডি রেস্টুরেন্টের মতো যেখানে বড় জায়গা থাকবে তারা ইচ্ছে করলে ইফতার বিক্রি করতে পারবে। সড়কে কোনো হকার বসতে পারবে না।

কঠোর অবস্থান নেব। ব্যবসায়ীদের অগোচরে পণ্যবাহী গাড়িতে যাতে মাদক পাচারনা হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন গাড়ির চাকায় ম্যাগনেট লাগিয়ে ইয়াবা আনা হচ্ছে। কাঠ ছিদ্র করে ফাঁকা বাক্স তৈরি করে ইয়াবা আনছে। গোপন সংবাদে আমরা এ কৌশল নস্যাৎ করে দিচ্ছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.