নেপালে এবার কার্গো বিমান বিধ্বস্ত

0

আন্তর্জাতিক ডেস্ক:: নেপালে পণ্যবাহী একটি কার্গো বিমান বিধ্বস্তে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির হুমলার বাহুন খারকা এলাকায় ছোট বিমান বিধ্বস্তে নিহত দু’জনই পাইলট ছিলেন বলে কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, বিধ্বস্ত বিমানটি মাকালু এয়ারের। হুমলার বাহুন খারকা এলাকার সিমিকোট পাসে পণ্যবাহী এই বিমান বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। ইউএস-বাংলার এ বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.