৫ জুন বাজেট অধিবেশন শুরু 

0

সিটিনিউজ ডেস্ক:: দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৫ জুন মঙ্গলবার বেলা ১১টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে বুধবার সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বাজেট পেশ করবেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থবছরের বাজেট পেশ হতে পারে।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট পাঁচ কার্যদিবসের এ অধিবেশনে পাঁচটি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্যদিবসে জাতিসংঘ থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৪৭(১) বিধিতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সবসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.