অপূর্বের ছেলে জায়ান টেলিভিশন পর্দায়!

0

বিনোদন জগৎ :: ছোটখাটো কোনও চরিত্র নয়, বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করল টেলিভিশনের হার্টথ্রব অপূর্বের ছেলে জায়ান। বয়সে ছোট হলেও কাজের প্রতি জায়ানের নিষ্ঠা দেখে প্রশংসা পঞ্চমুখ গোটা ইন্ডাস্ট্রি।

‘বিনি সুতার টান’ শিরোনামের এই টেলিছবিটি এটি পরিচালনা করছেন শিহাব শাহিন।

পরিচালক জায়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, “এই বয়সে এমন প্রতিভা খুবই দুর্লভ। জায়ান আমার টেলিছবি ‘বিনি সুতার টান’র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলেব্রিটি। ও যা করেছে তা পারিশ্রমিক দিয়ে অবমাননা করা উচিত নয়।”

টেলিছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, জাকিয়া বারি মম সহ আরও অনেকে। গত মাস থেকে শুরু হয়েছেন এই টেলিছবির শ্যুটিং। জায়ানকে নিয়ে একটুও সমস্যা হয়নি। বরং টানা শ্যুটিং করে গিয়েছেন পরিচালক।

জায়ানের প্রথমে অভিনয় করার কথাই ছিল না। অন্য কোনও শিশুশিল্পীকেই হয়তো খুঁজতেন নির্মাতারা। তবে হঠাৎই পরিচালক শিহাব শাহীনের মাথায় আসে জায়ানের নাম। অপূর্বের ছেলের চরিত্রে একজনকে দরকার ছিল। সেই সময় শিহাব সিদ্ধান্ত নিলেন অপূর্বের ছেলেই তার রিললাইফের ছেলে হিসেবে অভিনয় করতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.