শাহরুখের প্রযোজনায় কাজ করবে ইমরান হাশমি

0

বিনোদন জগৎ :: অনেক বলিউডের তারকারা এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম নেটফ্লিক্সের হয়ে ব্যস্ত রয়েছেন নানা কাজে।

নেটফ্লিক্সের হয়ে এর আগে ‘স্যাক্রেড গেমস’ সিরিয়ালের জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকী, সাইফ আলী খান ও রাধিকা আপ্তের মতো তারকা নাম লেখালেও এবার সে তালিকায় যোগ হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান ও ইমরান হাশমি।

জানা যায়, ২০১৫ সালে প্রকাশিত হওয়া বিখ্যাত লেখক বিল্লাল সিদ্দিকীর উপন্যাস ‘বার্ড অব ব্লাড’র ওপর নির্মিত হচ্ছে সিরিয়াল সিরিজ। নেফফ্লিক্সের জন্যে সিরিয়ালটির প্রযোজনা করবে শাহরুখের রেড চিলি প্রোডাকশন।

আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেয়া হয়েছে বলিউড তারকা ইমরান হাশমিকে। এ বিষয়ে টুইটারে ইমরান হাশমি জানান, ‘নতুন ধারায় কাজ করতে যাচ্ছি বিষয়টি খুব এক্সাইটমেন্টের।’ আর সেই টুইটের জবাবে শাহরুখও রিটুইট করে ইমরান হাশমিকে স্বাগতম জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.