যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

0

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৃথক গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

টেক্সাকের একটি নার্সিং হোমে ৬০ বছরের একজন বৃদ্ধ তার বাবা ও সৎ মাকে গুলি করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নার্সিং হোমের ভিতরে রিচার্ড স্টেরি নামের ওই বন্দুকধারীর লাশও খুঁজে পায়।

এছাড়া টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুইজনেই গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

শনিবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান জানান, রিচার্ড স্টেরি তার ৮৫ বছরের বৃদ্ধ বাবা আর্নেস্ট স্টেরি ও সৎ মা থেলমা মন্টালভোকে গুলি করে হত্যা করে। তার লাশও নার্সিং হোমের ভিতরে পাওয়া গেছে।

এছাড়া পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি দুই গুলির ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে বন্দুক আইনের শিথিলতার কারণেই এমনটি ঘটছে বলে মনে করেন বেশিরভাগ মার্কিনী। এছাড়া সম্প্রতি গুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনায় দেশটিতে বন্দুক আইন কঠোর করার জন্য রাস্তায় নেমে আসে লাখ লাখ মার্কিনি। তবে এখনও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.