সাদার্নে সায়েন্টিফিক রিসার্চ মেথডলজি বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক:: সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে “ সায়েন্টিফিক রিসার্চ মেথডলজি বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।।

এতে রিসোর্স পারসনস ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা । আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমসহ সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ ।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, রিসার্চ করতে হলে আমাদের নানা রকম পদ্ধতি, উপাদান, কলাকৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। হেকেপ প্রজেক্টকে সফল করতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। ।

প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান বলেন, কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে অর্জিত জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করা। কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গবেষণার লক্ষ্য হলো প্রত্যাশিত ফলাফল না আশা পর্যন্ত তা অব্যাহত রাখা। সকল শিক্ষকের উচিৎ কর্মশালাকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা কাজে প্রয়োগ করা।

কর্মশালায় সায়েন্টিফিক রিসার্চ মেথডলজি ও চুজিং রির্সাচ প্রবলেম অ্যান্ড এপ্রোপ্রিয়েট মেথডলজি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রিসোর্স পারসনরা। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.