রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

0

নিজস্ব প্রতিবেদক:: একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীকে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রমা চৌধুরীর দীর্ঘদিনের সহচর ও বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন জানান, দুপুরের দিকে দিদির (রমা চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে কেবিন থেকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে ২৫ আগস্ট তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৯ আগস্ট তাকে আইসিইউ থেকে আবার কেবিনে নিয়ে আসা হয়। সেখানে তরল জাতীয় খাবারও দেওয়া হয় তাকে।

কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.