টেকনাফে র‌্যাবের অভিযানে ৩৮ লাখ টাকার ইয়াবা উদ্ধার

0

শহিদুল ইসলাম  উখিয়া (ককসবাজার):: কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা কে  আটক করতে সক্ষম হয়।উদ্ধার কৃত ইয়াবার অানুমানিক মুল্য ৩৮লাখ ২৬হাজার ৫শ টাকা বলে র্র্যাব জানিয়ছেন।

শুক্রবার (৩১অাগষ্ট) রাত ৮টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর শহরের আবাসিক হোটেল স্কাই ভিউয়ের ২য় তলার ১০৮ নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৭ হাজার ৬শ ৫৩ পিস ইয়াবাসহ মো. হামিদুল হাসানকে (২১) আটক করে।

অাটককৃত ব্যাক্তি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪ নং ব্লকের ১৪৫ নং কক্ষের মমতাজ মিয়ার ছেলে।
মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.