সাব্বিরকে ছয় মাসের জন্য নিষিদ্ধের সুপারিশ

0

স্পোর্টস ডেস্ক:: বিতর্কিত কর্মকাণ্ডে বেশ কিছুদিন ধরেই আলোচনায় তারকা ক্রিকেটার সাব্বির রহমান। কখনো কিশোর দর্শককে মারধর, আবার কখনো  নারীঘটিত কারণে সমালোচিত হয়েছেন তিনি। এর জন্য জরিমানাও গুনতে হয়েছিল তাঁকে। এবার বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন তিনি, তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। শৃঙ্খলা কমিটির এই  সুপারিশ বোর্ড সভায় অনুমোদন পেলেই সাব্বিরের শাস্তি কার্যকর হবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.