চট্টগ্রামে বঙ্গবন্ধু শততম জন্মদিন উদযাপন পরিষদ গঠিত

0

কারেন্ট টাইমসঃ  আগামী ১৭ মার্চ ২০১৯ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে সর্বস্তরের নাগরিকদের নিয়ে এ দিনটি আনন্দ ও উৎসব মুখরিত পরিবেশে উদযাপনের উদ্দেশ্যে নাগরিক সমাজের বিশিষ্টজনদের নিয়ে বঙ্গবন্ধু শততম জন্মদিন উদযাপন পরিষদ চট্টগ্রাম গঠিত হয়। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য এ আয়োজনের উপজীব্য বিষয় হলো বঙ্গবন্ধুর শততম শুভ জন্মদিন ‘আজ আলোর ফুল ফোঁটার দিন’। এ বিষয়কে ধারণ করে তিনদিনব্যাপী নান্দনিক সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানমালার ডালি সাজানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) নগরীর আই ই বি চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজকদের এক সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেনকে মহাসচিব, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ খোরশেদ আলমকে প্রধান সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন পরিষদ চট্টগ্রাম গঠন করা হয়।

আই ই বি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো: হারুনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা স্বপন কান্তি আচার্য্য, নাট্যজন অভিক ওসমান, লেখক ও সাংবাদিক প্রদীপ খাস্তগীর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, আবৃত্তি সংগঠক পঞ্চানন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য অঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী সঞ্জিত আচার্য্য, শিমুল শীল, নৃত্যশিল্পী স্বপন দাশ, ফজল আমিন শাওন, সোমা বোস, শিল্পী পলাশ কুমার দেব, তানভীরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ হানিফুল ইসলাম হানিফ, সজল দাশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.