হোপ ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি

0

সিটি নিউজ ডেস্ক : বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় তরুণ সমাজ জ্ঞান অজর্ন ও সুশিক্ষার দিকে না ঝুঁকে ক্ষতিকর দিকটা অনুসরণ করছে বেশি। যার ফলে সময় নষ্ট, অনিদ্রা এবং অনেকেই নানা অবক্ষয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে বিজ্ঞান আমাদের জন্য আর্শীবাদ, আবার কোন কোন ক্ষেত্রে ক্ষতিরও কারণ হয়ে থাকে।

পারমানবিক অস্ত্র তৈরি হয়েছিল আগ্রাসন দমানোর উদ্দেশ্যে, কিন্তু জাপানের হিরোসিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে মানব জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু আমাদের দেশে খুন খারাবি, বোমা হামলা, জঙ্গী তৎপরতা হচ্ছে তা নয়, এ সমস্যা আজ বিশ্বব্যাপী। না হলে শ্রীলঙ্কায় কেন সিরিজ বোমা হামলা হলো। যারা মানবতার শত্রু তারা প্রতিটি দেশে দেশে ঘৃণ্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

মানবতার জন্য ক্ষতিকারকরা বিশ্বব্যাপী তৎপর। সামাজিক সংগঠন হোপ ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান সাঈদ রবিন। তানভীর আহমেদ ও সানজিদা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ প্রমুখ। চ.বি ইলেকট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক সবুজ চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক প্রফেসর শাহ আলম, এনআরবি আইটি অফিসার রিফাত নাসির, আলোচনায় অংশ নেন সম্মানিত সামাজিক পরিষদ নেতা ওসমান ফারুকী, সংগঠনের উপদেষ্টা সদস্য ডাঃ সালাউদ্দিন চৌধুরী আবিদ, আরিফ মাঈনুদ্দিন।

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দের মধ্যে সহ সভাপতি নাজমুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক হোসাইন মনির, সহ সাধারণ সম্পাদক তানিসা মুসকান, জনসংযোগ কর্মকর্তা আসিফুর রহমান বাবু, মানবসম্পদ ব্যবস্থাপক তায়েব হায়দার, আবদুর রহমান, আরমান হোসেন, ফারজানা ইয়াসমিন, জেসমিন আক্তার নিশু, রেখা দত্ত, রফিকুল ইসলাম, ইমরান এ্যামী, আমান, সাজ্জাদ হোসেন, আইরিন, রকিব, আবির, ইফতি, জায়েদ, জাহেদ, রুবেল, রীমা, মুক্তা, পুষ্পিতা, হৃদয়, রহমান প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, আমাদের সমাজটা একটি কঠিন সময় অতিবাহিত হচ্ছে।

সমাজের একটি অংশ নির্দিধায় অপরাধমূলক কর্মকান্ড বরে যাচ্ছে আর একটি অংশ অপরাধীদের সহযোগিতা করছে। অন্যায় অবিচার সমাজের নানা অনিয়ম অসংগতি দেখেও না দেখার ভান করছে একটি শ্রেণী। এ শ্রেণীটি সমাজে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন পদ পদবীতে অধিষ্ঠিত। তারা কখনে প্রতিবাদ প্রতিরোধ মুখর হয় না। নিজের স্বার্থের কথা চিন্তা করে সবপক্ষের সাথে সমঝোতা করে চলে।

একটি ক্ষুদ্র অংশ পরিবর্তন চাই, প্রতিবাদ করে, কিন্তু তাদের কথা কার্যকর হয় না। আমরা কম কাজ করে বেশি নাম পেতে চাই। আগে আমরা দেখতাম কিছু মানুষ মানুষের বিপদে এগিযে আসত উপকার করত কিন্তু তারা ছিল প্রচারবিমুখ।

অনুষ্ঠানে হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক তুলে দেয়া হয় স্বপ্নযাত্রী, আলোকবর্তিকা, স্বপ্ন ও আগামী সিটিজি ব্লাড ব্যাংক, দ্যা ক্র্যাক প্লাটুন, প্রিয় চট্টগ্রাম এই ৬টি সংগঠনের নেতৃবৃন্দের হাতে। অনুষ্ঠানের এক পর্যায়ে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। মানবিক পাঠশালার ছিন্নমূল অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানপ পরিবেশিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.