ফের সীতাকুণ্ডে কভার্টভ্যান থেকে অবৈধ সেগুন কাঠ আটক

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ১দিন পর ২টি কভার্ডভ্যান থেকে সাড়ে ১৮ লক্ষ টাকার চোরাই সেগুন গোল কাঠ আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের কর্মকর্তাগন। আজ বুধবার(২৪ এপ্রিল) ভোরে মাদামবিবির হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে (ঢাকা মেট্রো- ন-১৭-৭৯৬০ ও ঢাকা মেট্রো- ন-১৭-৫৯৫৮) কভার্ডভ্যান ২টি আটক করা হয়।
এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তবে ২টি কভার্ড়ভ্যানের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ২টি সেগুন গোল কাঠ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় বন কর্মকত্রা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী এর নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ফরেস্টার স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তা ও সহকর্মীগণ সহ কাঠ বোঝাই কভার্ড় ভ্যান ২টি আটক করতে সক্ষম হয়।

মোঃ আরিফুল ইসলাম, ফরেস্টার, ষ্টেশন কর্মকর্তা, ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন জানান, জব্দকৃত বনজ দ্রব্যের পরিমান আনুমানিক মূল্য সাড়ে ১৮ লক্ষ টাকা সেগুন গোল কাঠ রয়েছে। আমরা প্রতি রাতে মৃত্যুর ঝুঁকি নিয়ে এই অবৈধ কাঠ বোঝায় গাড়ি গুলো আটক করি। গত ২২ তারিখ ১৫ লক্ষ টাকার গোল সেগুন গাছ সহ ১টি কভার্ডভ্যান আটক করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.