ট্রেনের ১৪ টি টিকেটসহ  ১ কালোবাজারী আটক

0

সিটি নিউজঃ  ট্রেনের টিকিট কালোবাজারীর ০১ সদস্য গ্রেফতার সহ ২৭টি আসনের ১৪টি টিকেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ মোড়স্থ চৌধুুরী টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে মো. আব্দুর নুর প্রকাশ শাহীন নামে উক্ত কালোবাজারীকে গ্রেফতার করে। আব্দুর নুর ফটিকছড়ি উপজেলা দাতমারা ইসলাম পুর মৃত বজল আহাম্মদ এর পুত্র।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন আলকরণ মোড়স্থ চৌধুুরী টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে ট্রেনের টিকিট কালোবাজারীর  (ক) ০৬-০৫-২০১৯ খ্রিঃ তারিখের চট্টগ্রাম হতে ঢাকা গামী সোনারবাংলা এক্সপ্রেস ০১টি টিকেট নং- পঃম ০৭০৪৫৩৬০, তূর্ণা এক্সপ্রেস ০২টি নং-পঃম ০৬৯১৯৬৪০, ০৬৯১৯৬৪১, শোভনচেয়ার ০১টি টিকেট নং- পঃম-০৬৯১৯৬০৪, (খ) ০৭/০৫/১৯ইং তারিখের সূর্বনা এক্সপ্রেস ১টি টিকেট নং-পঃম-০৭০০৬৪২২, মহানগর গৌধুলীর ০১টি টিকেট নং- পঃম-০৬৮৯২১২৭, (গ) ০৮/০৫/১৯ইং তারিখের তূর্ণা এক্সপ্রেস ১টি শোঃ-চেয়ার টিকেট নং-পঃম-০৭১০৯১৬০, (ঘ) ০৯/০৫/১৯ ইং তারিখের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৩টি টিকেট আসন ১১টি টিকেট নং-পঃম-০৭০০৬৪২৫, পঃম-০৭০১০৭৮৩, ১ম সিট পঃম-০৭১০৯০৯৯, মহানগর গৌধূলী এক্সপ্রেস ট্রেনের ০১টি টিকেট নং- পঃম-০৭১০৯১৩৮, তূর্ণা এক্সপ্রেস ট্রেনের এসি টিকেট ০১টি, আসন ২টি টিকেট নং-পঃম-০৭০১০৭৮২, (ঙ) ১০/০৫/১৯ তারিখের সূবর্ণা এক্সপ্রেস ট্রেনের ০১ টি টিকেট আসন ২টি টিকেট নং- পঃম-০৭০১০৫১৯, (চ) ১১/০৫/১৯ তারিখের সোনার বাংলা ট্রেনের ০১ টি টিকেট আসন ৪টি টিকেট নং- পঃম-০৭০০৬৪২৪, সর্বমোট ২৭টি আসনের ১৪টি টিকেট উদ্ধার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, উক্ত ট্রেনের টিকেটগুলো কাউন্টারম্যান এবং আর এন বি চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন, এর কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারীদের কাছ থেকে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে এবং অগ্রীম মজুদ করে আর্থিক বা অন্যবিধ লাভ করার উদ্দেশ্যে নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত এবং আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.