চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪

0

সিটি নিউজঃ চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার ও ২ মহিলাসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানাগেছে, আসাগঞ্জ এলাকার স্বনামধন্য এক ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০) সোমবার (৬ মে) অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। আসামীরা হুমকি দেয় চাহিদামত টাকা না দিলে জানে মেরে ফেলা হবে।

ব্যবসায়ী আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা কোতোয়ালী থানার সাথে যোগাযোগ করে পুরো ঘটনা অবহিত করে। কোতোয়ালী থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান চালায়। প্রথমে আসামী হাসিনা আকতার প্রকাশ মুক্তা (৪৫) কে গ্রেফতার করে। আসামী ব্যবসায়ী আলতাফ হোসেন কোথায় আছে বলে দেয়। পরবর্তীতে অপর আসামীদে গ্রেফতার করে এবং অপহৃত ব্যবসায়ী আলতাফ হোসেনকে উদ্ধার করে।

গ্রেফতাকৃত আসামী হলোঃ মোঃ নাসির উদ্দিন (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-নুর আয়েশা বেগম, সাং-মরিয়মনগর, কুলালপাড়া, কুনু মিয়ার বাড়ী, সেলিম মেম্বারের ওয়ার্ড, থানা-রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম, প্রদীপ দাশ (৩৫), পিতা-মৃত রাখাল দাশ, মাতা-মৃত নেপালী দাশ, সাং-কেলিশহর, ৭নং ওয়ার্ড, খোকন মেম্বার এলাকা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মধ্যম মোহরা, লেদন ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, হাসিনা আক্তার প্রকাশ মুক্তা (৪৫), স্বামী-মোঃ জামাল উদ্দিন, পিতা-মৃত জুনু মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-মধুনাঘাট, সৈয়দ কামালের বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, স্বামীর বাড়ির ঠিকানা-কুয়াইশ কলেজের উত্তর পাশে, চুনকা দিঘীর উত্তরপাড়, এমদাদ মিয়া মেম্বারের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম ছালেহা আক্তার (৪০) স্বামী- শুক্কুর আলম, পিতা-মৃত মোঃ ছিদ্দিক সাং স্বার্ণা, কাসেম আলী সর্দ্দার বাড়ী, বাকিলা ইউপি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, স্বামীর ঠিকানা-চেয়ারম্যান পাড়া, আব্দুস শুক্কুরের বাড়ী, চাম্বি ইউপি, থানা-লামা, জেলা-বান্দরবান, বর্তমানে- শরফত উল্লাহ পেট্রোল পাম্পের পশ্চিম পাশের গলি নূর মঞ্জিল ৩য় তলা ফ্ল্যাট নং-৬ এ, থানা-চাঁন্দগাও, জেলা-চট্টগ্রাম।

আসামীদের বিরুদ্ধে নগরী বিভিন্ন থানা ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.