জোটে ভাঙন ধরেছে বিএনপিতেও শুরু হবেঃ হানিফ

0

সিটি নিউজি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের রাজনীতির কারণে জোটে ভাঙন শুরু হয়েছে, অচিরেই বিএনপিতেও ভাঙন শুরু হবে।

আজ মঙ্গলবার স(৭ মে) দুপুরে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষয়ক্ষতি কম হয়েছে, তবে যেসব এলাকায় ঘরবাড়ি ভেঙে গেছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি দলীয়ভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি।

কিন্তু বিএনপি নামক দলটির নেতারা বরাবরের মতো মিথ্যাচার করে যাচ্ছেন। তারা বলেছেন, আমরা নাকি ত্রাণসামগ্রী পৌঁছাইনি।

ঘূর্ণিঝড়-পরবর্তী বিএনপি লাগামহীন মিথ্যাচার করছে দাবি করে হানিফ বলেন, ‘বিএনপি ঘূর্ণিঝড় দুর্গতদের নিয়ে লাগামহীনভাবে মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের রাজনীতির কারণে জোটে ভাঙন শুরু হয়েছে, অচিরেই বিএনপিতেও ভাঙন শুরু হবে।

আদর্শহীন দল টিকে থাকে না মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপি প্রকৃতপক্ষে আদর্শহীন একটি দল, যাদের কোনো আদর্শ নেই।

ত্রাণসামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একদিকে সরকার আরেক দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি নেতারা কোথায়? আপনাদের কাউকে দেখা যায় না কেন?

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মাথা পইরা গেলে দেহটা যেমন দাপাদাপি করে বিএনপির অবস্থা এখন এরকম, তারা দাপাদাপি করতেছে। তাদের অবস্থা টালমাটাল।

স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীয়া সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.