মন্ত্রণালয় চসিকের শূন্যপদের তথ্য জানতে চেয়েছে

0

সিটি নিউজঃ স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) শূন্যপদের তথ্য জানতে চেয়েছে । একইসাথে প্রেষণে পদায়নযোগ্য পদের সংখ্যা এবং প্রেষণে কর্মরত কর্মকর্তাগণের তালিকা জানতে চেয়েছে ওই মন্ত্রণালয়। গতকাল সিটি কর্পোরেশনে আসা এক পত্রে এসব তথ্য জানতে চাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, আগামীকালে মধ্যে এসব তথ্য পাঠানোর কথাও জানান এই কর্মকর্তা।

তিনি আরও জানান, অপর এক পত্রে বলা হয়েছে, আগামী ৩০ জুন জাতীয় সংসদের অধিবেশনে এসব তথ্য জানাবেন জনপ্রশাসন মন্ত্রী। এ লক্ষ্যে ‘সিটি কর্পোরেশনে শূন্য পদের সংখ্যা কত এবং উক্ত শূন্য পদ পূরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’ এ সম্পর্কীয় তথ্য জানতে চাওয়া হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.