সিটি নিউজ,চট্টগ্রাম : ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে হামলার ঘটনা উদ্বেগজনক। এ ধরণের ঘটনা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাকে বাধাগ্রস্ত করবে। তাই শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষকে আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য, সকল অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের শিক্ষকগণ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তারা আরো বলেন, এটি শুধু একজন শিক্ষকের উপর নয়, বরং গোটা জাতির উপর হামলা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য এ এক কলঙ্কজনক অধ্যায়।
উল্লেখ্য, অধ্যাপক মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রাক্তন খণ্ডকালীন অধ্যাপক। বিজ্ঞপ্তি
