ভুয়া ট্রাফিক পুলিশ আটক

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুর ট্রাক হতে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় পাঁচলাইশ মডেল থানার অফিসারদের সহযোগিতায় ট্রাফিক উত্তর বিভাগের সার্জেট/মেহেদী হাসান লরেন্স ১ জন ভুয়া ট্রাফিক পুলিশ’কে আটক করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ জয় (১৯), পিতা-আব্দুল করিম, মাতা- হালিমা বেগম, সাং-কর্ণেলহাট, ফিরোজ শাহ কলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম।

মঙ্গলবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ০২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুর ট্রাক হতে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় মোঃ জ য়(১৯) নামের এক ভুয়া ট্রাফিক পুলিশ’কে আটক করেন। এতে পাঁচলাইশ মডেল থানার অফিসারগণ সার্জেন্ট/মেহেদী হাসান লরেন্সকে সহযোগিতা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, তারা ২/৪ জন পরস্পর যোগসাজসে তারা চাঁদাবাজী পরিচালনা করে। অজ্ঞাতনামা চাঁদাবাজদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.