চসিককে ৩টি ফগার মেশিন দিল জনতা ব্যাংক 

0

সিটি নিউজঃ নগরীর ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থান ধ্বংসের জন্য জনতা ব্যাংক লি. চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩ টি ফগার মেশিন দিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ আগষ্ট) বিকেলে চসিক কার্যালয়ে জনতা ব্যাংক লি. এর চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল আহসান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিকট এ ফগার মেশিন হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ফারুক আহমদ, শাখা ব্যবস্থাপক শম্ভু দাশ, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র ফগার মেশিন গ্রহণ করে জনতা ব্যাংক লি. এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনতা ব্যাংক ফগার মেশিন সরবরাহ করে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে যা অনুকরনীয় দৃষ্টান্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.