সীতাকুণ্ডে ডেঙ্গ প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন
সীতাকুণ্ড প্রতিনিধিঃ “ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই” স্লোগানে সীতাকুণ্ডের সোনাইছড়ি সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশের চেয়ারম্যান আলহাজ্ব রোটারিয়ান নাছির উদ্দিন সহযোগীতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং এলাকায় বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে।
আজ বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইউপি সদস্য মোহাম্মদ আযম, সুকৃতি ফাউন্ডেশনের সভাপতি, সমাজ সেবক মামুন চৌধুরী।চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতার বিকল্প নাই।
তাই নিজ বাড়ির আঙ্গিনার আবর্জনা পরিস্কার রাখাসহ সকলের মাঝে সচেতনতা দৃষ্টি করতে হবে। সে সাথে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
