লামা বাজার সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর লামাবাজার সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়ে সরকারী নীতিমালা অনুসারে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গত ২৮ আগষ্ট গঠন করা হয়।

এতে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলাদেশ কৃষকলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য, বিশিষ্ট সংগঠক হাজী মো. সেলিমকে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কর্তৃক সভাপতি মনোনীত করেন।

মহিলা শিক্ষানুরাগী হিসেবে মনোনীত হন এলাকার কৃতি সন্তান রেশমা বেগম। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইদুল আরেফিন।সভায় সকলের পূর্ণ সমর্থনে ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি নির্বাচিত হন হাজী মো. সেলিম। সহ-সভাপতি নির্বাচিত হন রেশমা বেগম। অন্যান্য ক্যাটাগরীর সকলকে নিয়ে উপস্থিত সকলের পূর্ণ সমর্থনে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী। সর্বশেষে নব নির্বাচিত সভাপতি হাজী মো. সেলিম ও প্রধান শিক্ষিকা ঝর্ণা সেন গুপ্তা সকলকে ধন্যবাদ জানান।–প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.