মানবাধিকার মানবসভ্যতার আলোকিত মাপকাঠি

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, মানবাধিখার মানবসভ্যতারই মাপকাঠি। যেখানে মানবাধিকার যতবেশি কার্যকর সেখানে সভ্যতা ততবেশি আলোকিত। তবে স্থান-কাল-পাত্র ভেদে ক্ষেত্র বিশেষে ক্ষমতাবান ও প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই বৃত্ত থেকে বের হতে না পারলে সমাজ-প্রগতি বাধাগ্রস্ত হবে। শনিবার (২ নভেম্বর)বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুূিষ্ঠত মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, অধিকার বহুমাত্রিক এবং প্রয়োগ, আরোপ, আদায় আপেক্ষিক।

একজন নিরাপরাধ ও প্রকৃত অপরাধীর অধিকার এক হতে পারে না। তাই অধিকার আদায়ের পরিপ্রেক্ষিতও এক হতে পারে না। যুদ্ধাপরাধীদের এবং বঙ্গবন্দুর আত্মস্বীকৃত খুনী অপরাধীদের যে ক্ষমতাবান পুরস্কৃত ও পুনর্বাসিত করা হয়েছিলো তা কী-ভাবে মানবাধিকারের প্রয়োগ মাত্রায় পড়ে তাও ভেবে দেখতে হবে। এটাকে তো আমরা কোন বিবেচনায় সঠিক বলে আমলে আনতে পারি না। প্রধান আলোচকের বক্তৃতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক আইন অনুষদের ডীন ড. জাকির হোসেন বলেন, মানবাধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে কিন্তু প্রয়োগের মাত্রা কম। কিন্তু মানবাধিকার হরণের রকম ফের হচ্ছে।

আসলে কারো অধিকার এমনিতেই কাউকে দেয়ার মানসিকতা ও সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল আলম দিলদার বলেন, অধিকার আদায় করে নিতে হয়। এজন্য প্রয়োজন সচেতনতা ও সংঘশক্তি। মানবাধিকার কমিশন এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি তরুণ শিল্প উদ্যোক্ততা নিয়াজ মোর্শেদ এলিট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর এর সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন উত্তর জেলার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকান্দর আলী জাহেদ, লায়ন সেতারা গাফফার, আমিনুল হক বাবু, সিরাজুল ইসলাম কমু, গোলাম কিবরিয়া মোল্লা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অজিত দাশ, আসাদুজ্জামান খান, অধ্যাপক জয়নুল আবেদীন, নওশাদ চৌধুরী মিন্টু, মো: ইসকান্দর মিয়া, ডা. দীপক সরকার, নুরুল আলম, মোহাম্মদ টিপু।

উপস্থিত ছিলেন নীলিমা আক্তার নীলা, জোছনা আক্তার বেবী, জাকিউল কবির, এ.কে.এম মুছা, মোহাম্মদ মনির হোসেন, এডভোকেট সেকান্দর হোসেন, হাসান সিকদার, সৈয়দ মো: শাহ এমরান, সেকান্দর তুহিন, ওসমান গণি, আব্দুল হালিম, তরিকুল আলম তুহিন, ওমর ফারুক জীবন, কাজী হায়দার রবিন, নেজাম উদ্দীন সেলিম খান, নাছির সিদ্দিক, জামাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, আব্দুল্লাহ মোশারফ, আল মাসুদ, মাহবুব আলম, রেহানা আকতার, মুক্তা বেগম, মো: এমরান, আলী আজাদ, খোকন, মিজানুর রহমান লিয়ন, মো: ইলিয়াছ জাবেদ, রাবেয়া, ফারজান ইয়াসমিন, ইকবাল ফারুক, মো: শাহিন, মো: আরমান, সৈয়দ ওমর ফারুক, মো: রুবেল, এরশাদ হোসেন, মো: জবুরুত খান, সাইফুল, সাবিহা সুলতানা, নুরুল ইসলাম, ফোরকান আল মামুন, মোসলেহ উদ্দীন, ইমন, সাইফুর রহমান, নবুয়াত আরা রকি, হেলাল চৌধুরী প্রমুখ। সম্মেলনের শুরুতে প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও মানবাধিকার কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানবাধিকার কমিশন সম্মেলন উদ্বোধন ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.