বক্সিরহাটে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী সমাবেশ
সিটি নিউজঃ ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্যোগকৃত দেশে চলমান মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে।
আজ শনিবার (২ নভেম্বর) চাক্তাই ফায়ার সার্ভিস এলাকায় ওয়ার্ড যুবলীগ নেতা সাইদ হোসেন সোহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন আমিনুল কবির সুমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবছার উদ্দিন এম.কম, বিশেষ অতিথি বাকলিয়া থানার সেকেন্ড অফিসার হিমেল রায়, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক শওকতুল ইসলাম দুলাল, প্রধান বক্তা ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, রিপন দেবনাথ, আলী আহমদ, মোহাম্মদ মামুন, মহানগর ছাত্রলীগের সদস্য ফাহাদ আসিফ, এন এম জে ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আজমীর শাহ, পলাশ সহ প্রমুখ
