শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবেঃ মেয়র

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্ঠি করতে না পারলে শিশুর জীবনের সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে।এক্ষেত্রে শিশুটি লক্ষচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে অনেক। তাই শিশুর পিতা-মাতা বা অভিভাবকদের উচিত শিশুর বুদ্ধিবৃত্তিক উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

তিনি আজ রবিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শিশু প্রাক-শৈশবকালীন বিকাশও উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মি.জেমস গোমেজ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রধান পৃষ্ঠপোষক আর্চ বিশপ মজেস কস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্স এর লেকচারার জেরিন আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শহীদুল ইসলাম,ইলমা”র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু ও শিশু একাডেমীর পরিচালক নার্গিস আক্তার।

সিটি মেয়র আরো বলেন একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ তার জীবনের প্রথম ধাপ থেকেই শুরু হয়। উপযুক্ত পরিবেশ, পরিবারের আচরণ, ভাষার সঠিক ব্যবহার, ইতিবাচক বিভিন্ন ছবি, প্রতিবেশীর মনোভাব ইত্যাদি একটি শিশুর বিকাশের অন্যতম উপাদান। শিশু যখন তার চারপাশ থেকে কিছু না কিছু শিখে তখন থেকেই তার বুদ্ধিবৃত্তিক বিকাশ হতে থাকে। এই সময়ে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্ঠি করা আমাদের সকলের কর্তব্য।

এই প্রসঙ্গে সিটি মেয়র বলেন একটি শিশুর মনোজাগতিক বিকাশে পরিবারের ও পারিপশ্বর্েিকর ভূমিকা অপরিসীম। পিতা-মাতার কলহ শিশুদের সামনে করা উচিত নয়। আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ। যাদের ঘিরে আমাদের প্রত্যাশা অনেক। স্বপ্ন প্রতিটি পিতা মাতার। তিনি বলেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।

এদের উপর নির্ভর করবে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ। তাই শিশুদের পরিচর্যা করা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। যাতে তারা আগামী দিনের সত্যিকারের মানুষ ও আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এর জন্য আমাদের রাষ্ট্র, সরকার, সমাজের বিত্তবান ও কর্পোরেট হাউজ গুলোকে এগিয়ে আসার আহ্বান এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বার্জেট প্রণয়নের পরামর্শ দেন মেয়র।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু মাত্র নাম পরিবর্তনের জন্য দেশকে স্বাধীন করেনি। এর পেছনে মূল লক্ষ্য হলো দেশের প্রত্যেক নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের ভাগ্য পরিবর্তন করা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে ভিশন তা বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.