টাইগারপাস পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মহিউদ্দিন বাবু
সিটি নিউজ : চট্টগ্রাম নগরের ১৪নং লালখান বাজার ওয়ার্ড টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘পিএসসি’ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারকেশ্বর নন্দী’র সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আকিব হাজারী। বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছালেহা বেগম, শ্রীলা বসু, কাজী বিবি রহিমা, মু: ফখরুল করিম মোগল, ফারহানা আরেফীন, লুৎফুন নাহার, কোহিনুর আক্তার প্রমুখ।
প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি মহানগর আওয়ামী যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়ন করে দক্ষিণ এশিয়ার উন্নত দেশে পরিণত হবে।আগামীতে দেশের মেধাবী শিক্ষিত সমাজ ও দক্ষ জনশক্তি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনে ছাত্র-ছাত্রীদেরকে এবং দেশবাসীকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার পরিবেশ যে কোনো মূল্যে অক্ষুন্ন রাখতে সবাইকে কাজ করতে হবে।
