আঞ্জুমান মুফিদুল ইসলামের শীত বস্ত্র বিতরণ

0

সিটি নিউজঃ আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার উদ্যোগে দুঃস্থ, গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে এম. এম আলী রোডস্থ আঞ্জুমান কার্যালয়ের অফিস চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ-সভাপতি শামসুল আলম শামীম, সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ, আলহাজ¦ মোহাম্মদ শাহাজাহান , আজীবন সদস্য জনাব আবুল কালাম ভুইঁয়া, আলহাজ্ব মেহের আলী চৌধুরী, মোঃ জয়নুল আবেদীন, সাজেদুল হক হাসান, খায়রুল বাসার প্রমুখ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

তাছাড়া আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.