বন্ধ মিল-কারখানা চালু করতে নৌকায় ভোট দিনঃ মোছলেম উদ্দীন 

0

সিটি নিউজঃ শ্রমিকদের রুটি রুজির স্বার্থে ও তাদের কল্যাণে কাজ করবেন বলে মন্তব্য করেন চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

তিনি বলেন, শ্রমিকদের রক্ত ঘামে দেশের অর্থনীতি সচল থাকে। শ্রমিকরা দেশকে বাঁচিয়ে রেখেছে, তাই এই শ্রমিকদের রুটি রুজি নিয়ে যারা রাজনীতির নামে ‘পলিটিক্স’ করতে চায়, তারা শ্রমিকদের শোষণ করে। আমি শ্রমিকদের নিয়ে রাজনীতি করবো ঠিক কিন্তু তাদের রুটি রুজি ঠিক করে মূলধারার রাজনীতি করতে চাই। আপনারা (শ্রমিকরা) আমাকে একটি নৌকায় ভোট দিয়ে সুযোগ দেন, আমি আপনাদের রুটি রুজির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।

আজ ৫ জানুয়ারী রবিবার রৌফবাদ কলোনি হতে দুপুর ১২ টায় ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আমিন শিল্পাঞ্চলে নৌকার সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের শাসনামলে দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধির হার উর্ধ্বমুখী। মানুষ না খেয়ে নেই। শ্রমিকরা সুখে আছে। শিল্প কল-কারখানা গুলো ভালই চলছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের বইসহ প্রতিমাসে বেতন দেওয়া হয়। দেশে এখন আর বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে দেশের স্থির অবস্থা বজায় রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। আধুনিক কশাইখানা নির্মাণ, শ্রমিকদের আবাসনের ব্যবস্থা ও বন্ধ মিল-কারখানা চালু করতে নৌকায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো: ইসহাক, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নগর আওয়ামী লীগের সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খান, আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব, খোরশেদ আলম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কেন্দ্রীয় যুবলীগের নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আলহাজ্ব আব্দুন নবী লেদু, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোবারক আলী, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দলিলুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবলীগ নেতা সাইফু, শহিদ, এম এ রহিম, আবু সাদাত মোহাম্মদ সায়েম, রাশেদুল আরেফিন জিসান, সেলিম উদ্দিন জয় প্রমুখ।

এর আগে তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.