পটিয়ায় ইউএনও অফিসে রহস্যজনক চুরি

0

সুজিত দত্ত পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে প্রধান অফিস সহকারীর রুমের তালা ভেঙে দুইটি আলমিরা থেকে অর্থ চুরি করেছে। প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে। উপজেলার অভ্যান্তরে ১৬টি সিসিটিভি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রন করা হলেও এসব সিসিটিভিতে চুরির কোন দৃশ্য ধরা পড়েনি।

জানা গেছে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে সংশ্লিষ্টরাসহ অফিস বন্ধ করে চলে যান। শনিবার রাত অনুমান ২টা ৩৭ মিনিটে সংঘবদ্ধ চোরের দল ইউএনও অফিসে কৌশলে প্রবেশ করে তালা ভেঙে অফিসের দুইটি আলমিরা থেকে নগদ অর্থ নিয়ে যান।

প্রতিদিনের মত রবিবার সকালে অফিসে খুললে প্রধান সহকারী অমর কান্তি দাশের অফিস কক্ষের তালা ভাঙা এবং দুইটি আলমিরা ভেঙে নগদ অর্থ লুট করার করার বিষয়টি নিশ্চিত হন। ইউএনও অফিসের নিচে নৈশ্যপ্রহরী বিমল কান্তি নাথ রাতে ঘুম থাকা অবস্থায় চোরের দল কৌশলে প্রবেশ করে তালা ও আলমিরা থেকে অর্থ লুট করে নিয়ে গেছে।

রবিবার সকালে খবর পেয়ে ইউএনও হাবিবুল হাসান, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়ে অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যার ডা: তিমির বরণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু ঘটনাস্থল পরিদর্শন করেন।

পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, উপজেলার চারিদিকে ১৬টি সিসিটিভি ক্যামরা রয়েছে। চোরের দল কৌশলে অফিসের প্রধান সহকারী রুমের প্রবেশ করে তালা ভেঙে আলমিরা থেকে অর্থ নিয়ে গেছে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.